হ্যাটট্রিক পেলে ভালো লাগত’
![]() |
ক্রীড়া প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব বড় জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা বাহরাইনকে হারিয়েছে ১০-০ গোলের ব্যবধানে। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করার সুযোগ ছিল তিনজনের। তারা হলেন অধিনায়ক মারিয়া মান্ডা, শামসুন্নাহার জুনিয়র ও অনুচিং মোগিনি। কিন্তু তারা সেটা করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হ্যাটট্রিক না করতে পারায় আক্ষেপ প্রকাশ করেছেন মারিয়া ও শামসুন্নাহার। তবে দলের জয়ে অবদান রাখতে পারাটাকেই তারা বড় করে দেখছেন।
অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জেতা। জিতে ভালো লাগছে। গরমের কারণে কোনো সমস্যা হয়নি। এ ধরনের পরিস্থিতির জন্য আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম। আমরা দুপুর ১২টার দিকে ট্রেনিং করতাম। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। তবে হ্যাটট্রিক পেলে আরও খুশি হতাম।’
হ্যাটট্রিক পাওয়া না পাওয়াটাকে ভাগ্যের ব্যাপার বলে মনে করছেন শামসুন্নাহার জুনিয়র। দুই গোল দিতে পেরেও তিনি কম খুশি নন, ‘দুই গোল দিতে পেরে ভালো লাগছে। দল জেতায় আরও ভালো লাগছে। হ্যাটট্রিক না পাওয়াটা ভাগ্যের ব্যাপার। পেলে আরও ভালো লাগত।’
রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল

No comments:
Post a Comment