Tuesday, November 27, 2018

mongol /mars planet info

মঙ্গলের মাটি স্পর্শ করেছে ‘ইনসাইট’

এনএ : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১১-২৭ ৩:৩১:৩৫ পিএম     ||     আপডেট: ২০১৮-১১-২৭ ৩:৩৮:৪৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান ‘ইনসাইট’ সফলভাবে অবতরণ করেছে মঙ্গল গ্রহে।’

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ সাত মাসের যাত্রা শেষে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মঙ্গলের মাটি স্পর্শ করেছে ইনসাইট।

বিবিসি ও সিএনএন জানিয়েছে, মঙ্গলে অবতরণের পর ইনসাইট সেখানে পৌঁছানোর বার্তা পাঠায় নাসার কাছে এবং অবতরণ স্থানের একটি ছবিও পাঠিয়ে দেয়। মঙ্গল থেকে পাঠানো ওই ছবি পৃথিবীতে পৌঁছানোর সাথে সাথেই করতালি আর উল্লাসে ফেটে পড়ে নাসার কর্মকর্তারা।

পৃথিবী থেকে ইনসাইটকে নিয়ন্ত্রণ করছে নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি। মঙ্গলে কম্পনের মাত্রা এবং এ গ্রহ প্রাণধারণের উপযুক্ত কি-না, সে বিষয়ে পরীক্ষা চালাবে ইনসাইট।

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের টাইম স্কয়ারে নাসডাক স্টক মার্কেট টাওয়ারে ইনসাইটের মঙ্গলে অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়।



৯৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত রোবটযান ইনসাইট নাসার ইতিহাসে মঙ্গলে অষ্টম সফল অবতরণের ঘটনা।  মঙ্গলের পৃষ্ঠ থেকে পাঠানো তথ্য অনুসারে সংশ্লিষ্টরা বলছেন, ল্যান্ডারটি সম্পূর্ণ ভালো অবস্থায় অবতরণ করেছে এবং পুরোপুরি কাজ করছে।

নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইন বলেছেন, ‘আজ আমরা মানব ইতিহাসে অষ্টমবারের মতো সফলভাবে মঙ্গলে অবতরণ করেছি।’ মঙ্গলে কম্পনের মাত্রা, প্রাণধারণের উপযুক্ত কি-না এবং এর পাথরের স্তর কীভাবে তৈরি হলো এসবের রহস্যভেদ করবে ইনসাইট।

এর আগে এ বছরের ৫ মে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স ঘাঁটি থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইনসাইট। ঘণ্টায় ৬ হাজার ২০০ মাইল গতিতে ৩০ কোটি ১২ লাখ ২৩ হাজার ৯৮১ মাইল পথ পাড়ি দিয়ে মঙ্গলে পৌঁছে এটি।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, জার্মান মহাকাশ গবেষণা কেন্দ্রের তৈরি এইচপি থ্রি যন্ত্র ব্যবহার করে মঙ্গলের ১৬ ফুট গভীরে পৌঁছাতে পারবে ইনসাইট। এইচপি থ্রি যন্ত্র মঙ্গলের পাথরের স্তরে তাপমাত্রার পরিবর্তন এবং তেজষ্ক্রিয়তা পরিমাপ করবে।

প্রাপ্ত তথ্য পৃথিবীর সঙ্গে তুলনার পর মঙ্গলের অভ্যন্তরীণ কাঠামোতে থাকা পাথরের স্তর সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৮/এনএ

Wednesday, November 21, 2018

great Dipika marriage

রণবীর-দীপিকার বিয়ের ছবি

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১১-২০ ৬:৫১:৫৭ পিএম     ||     আপডেট: ২০১৮-১১-২০ ৭:০০:০৪ পিএম
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রিল লাইফে অনেক আগেই জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এবার রিয়েল লাইফে গাঁটছড়া বেঁধেছেন তারা। গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে দক্ষিণ ভারতীয় ও শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ জুটি।

এর আগে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় তাদের বাগদান অনুষ্ঠান। এরপর গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয় রণবীর-দীপিকার সংগীত, মেহেদি ও বিয়ের অন্যান্য আচার-অনুষ্ঠান। ১৪ নভেম্বর দক্ষিণ ভারতীয় কঙ্কানি ও ১৫ নভেম্বর শিখ রীতিতে তাদের আনন্দ কারাজ সম্পন্ন হয়।

বিয়ের ছবি যেন ফাঁস না হয় এজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন রণবীর-দীপিকা। মোবাইল ডিভাইস অথবা আমন্ত্রণপত্রের কিউআর কোড স্ক্যানের পরই মিলে বিয়ের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি। এছাড়া প্রবেশের জন্য অতিথিদের দেয়া হয় বিশেষ এক ধরনের রিস্টব্যান্ড। বিয়ের আনুষ্ঠানিকতা যেখানে হয় সেখানে ড্রোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। শুধু তাই নয়, পাপারাজ্জিদের রুখতে লেকে স্পিডবোট নিয়ে টহল দিয়েছেন নিরাপত্তাকর্মীরা।

তবে আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের বেশকিছু ছবি প্রকাশ করেছেন রণবীর-দীপিকা। সেই ছবি নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।


এক ফ্রেমে বন্দি রণবীর-দীপিকা


বিয়ের অনুষ্ঠানে হাস্যজ্জ্বল দীপিকা


প্রার্থনারত বর-কনে


প্রার্থনারত রণবীর, পাশে হাস্যজ্জ্বল দীপিকা


দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ের আচার পালন করছেন রণবীর-দীপিকা


ঘনিষ্ঠজনদের সঙ্গে মেহেদি হাতে রণবীর-দীপিকা


রণবীর সিংয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন নববধূ দীপিকা


বিয়েতে নাচছেন রণবীর

 
রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৮/মারুফ/শান্ত

Thursday, November 15, 2018

bangladesh test win ban vs zim 1:1

বড় জয়ে সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

আবু হোসেন পরাগ : রাইজিংবিডি ডট কম
 
   
প্রকাশ: ২০১৮-১১-১৫ ৯:৩৪:৫৭ এএম     ||     আপডেট: ২০১৮-১১-১৫ ২:১১:২২ পিএম
ক্রীড়া প্রতিবেদক : মিরপুর টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করল মাহমুদউল্লাহর দল।

বাংলাদেশের স্বস্তির জয়
বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। ১৭ বছর পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়াতে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ব্যাটসম্যান ও বোলারদের দারুণ পারফরম্যান্সে স্বস্তির জয়ে সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ২৬ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল হকের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতে পাঁচশ ছাড়ানো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। পরে তাইজুল ইসলামের টানা তিন ইনিংসে পাঁচ উইকেট কীর্তি প্রথম ইনিংসে বাংলাদেশকে এনে দেয় ২১৮ রানের লিড।

জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ২৫ রানে ৪ উইকেট হারালেও আট বছর পর পাওয়া মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দেয় বাংলাদেশ। ব্রেন্ডন টেলরের জোড়া সেঞ্চুরির পরও মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট শিকারে বাংলাদেশ পেল বড় জয়।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ ডিক্লে.

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪

বাংলাদেশ ২য় ইনিংস: ২২৪/৬ ডিক্লে.

জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ২২৪

ফল: বাংলাদেশ ২১৮ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতা

ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম

ম্যান অব দ্য সিরিজ: তাইজুল ইসলাম।

মিরাজের পাঁচ উইকেট
কাইল জার্ভিসকে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট করে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে তিনি পূর্ণ করেছেন পাঁচ উইকেট।

৪৪৩ রানের বড় লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ে থেমেছে ২২৪ রানে। চোট পাওয়া টেন্ডাই চাতারা প্রথম ইনিংসের পর শেষ ইনিংসেও ব্যাটিংয়ে নামতে পারেননি। ব্রেন্ডন টেলর অপরাজিত ছিলেন ১০৬ রানে।

শেষ ইনিংসে ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। তাইজুল ইসলাম ৯৩ রানে নিয়েছেন ২ উইকেট। মুস্তাফিজুর রহমান নিয়েছেন একটি উইকেট।

জোড়া সেঞ্চুরিতে টেলরের রেকর্ড
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন টেলর। ডানহাতি ব্যাটসম্যান ৯৯ থেকে তাইজুল ইসলামের বলে এক রান নিয়ে ১৬৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

এ নিয়ে দ্বিতীয়বার একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন টেলর। জিম্বাবুয়ের আর কারও একের অধিক জোড়া সেঞ্চুরি নেই। সব মিলিয়ে ১৪তম ক্রিকেটার হিসেবে একের অধিক জোড়া সেঞ্চুরি করলেন টেলর। তার প্রথমটিও ছিল বাংলাদেশের বিপক্ষেই।

মিরাজের তৃতীয় শিকার তিরিপানো
ডোনাল্ড তিরিপানোকে টিকতেই দেননি মেহেদী হাসান মিরাজ। তাকে নিজের তৃতীয় শিকার বানিয়ে ফিরিয়েছেন সাজঘরে। অফ স্পিনারের বল তিরিপানোর গ্লাভস ছুঁয়ে যান শর্ট লেগে। ডান দিকে হাত বাড়িয়ে দারুণ এক ক্যাচ নেন লিটন দাস।

তিরিপানো ৯ বলে শূন্য রান করে ফেরার সময় জিম্বাবুয়ের স্কোর ৭ উইকেটে ২০১ রান। ব্রেন্ডন টেলরের সঙ্গী ব্রেন্ডন মাভুতা।

রান আউট চাকাভা
মেহেদী হাসান মিরাজের বলে রান আউট হয়ে ফিরেছেন রেগিস চাকাভা। অফ স্পিনারের বল মিড উইকেটে ঠেলে এক রানের জন্য ছুটেছিলেন ব্রেন্ডন টেলর। অন্যপাশ থেকে ছুটে যান চাকাভাও। মুমিনুল হকের থ্রোয়ে বল ধরে স্টাম্প ভেঙে দেন মুশফিকুর রহিম। তখনো বেশ দূরেই ছিলেন চাকাভা।

তার বিদায়ের সময় জিম্বাবুয়ের স্কোর ৬ উইকেটে ১৯৯ রান। ব্রেন্ডন টেলরের সঙ্গে যোগ দিয়েছেন ডোনাল্ড তিরিপানো।

প্রতিরোধ ভাঙলেন মিরাজ
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বেশ জমে গিয়েছিল ব্রেন্ডন টেলর ও পিটার মুরের জুটি। মুরকে ফিরিয়ে ৬৬ রানের এ জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ।

অফ স্পিনারকে ডিফেন্ড করতে চেয়েছিলেন মুর। বল তার ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় শর্ট লেগে। বল ইমরুল কায়েসের হাতে পড়ে লাগে গায়ে, এরপর আবার হাতে জমান তিনি।

৭৯ বলে ১৩ রান করে ফেরেন মুর। ৭২ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৫ উইকেটে ১৮৬ রান। টেলর ৭৬ ও রেগিস চাকাভা শূন্য রানে অপরাজিত আছেন।

টেলর-মুর জুটির পঞ্চাশ
পঞ্চম উইকেটে ফিফটি রানের জুটিতে প্রতিরোধ গড়েছেন ব্রেন্ডন টেলর ও পিটার মুর। ১২৫ বলে ছুঁয়েছে জুটির পঞ্চাশ। যেখানে টেলরের অবদান ৪০, মুরের ১১। ১২০ রানে ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধেন তারা।

৭০ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ১৭৪ রান। টেলর ৬৪ ও মুর ১৩ রানে অপরাজিত আছেন।

প্রথম সেশনে ২ উইকেট
শেষ দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান শন উইলিয়ামসকে ও তাইজুল ইসলাম সিকান্দার রাজাকে ফিরিয়েছেন। এই সেশনে ৩১ ওভারে জিম্বাবুয়ে যোগ করেছে ৮৫ রান।

লাঞ্চ বিরতির সময় ৬১ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ১৬১ রান। ব্রেন্ডন টেলর ৫৪ ও পিটার মুর ১০ রানে অপরাজিত আছেন। পঞ্চম উইকেটে ৪১ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন।

জয়ের জন্য এখনো ২৮২ রান করতে হবে জিম্বাবুয়েকে। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে দুই সেশন। বাংলাদেশের মাটিতে চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ে কখনো ৮৫ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি। ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে বাংলাদেশের চাই ৬ উইকেট।

দায়িত্বশীল ব্যাটিংয়ে টেলরের ফিফটি
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেলর দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চাশ ছুঁয়েছেন। ৯৪ বলে ফিফটি করতে ৪টি চার হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান। ম্যাচ বাঁচাতে তার দিকেই তাকিয়ে আছে জিম্বাবুয়ে।

রাজাকে টিকতে দিলেন না তাইজুল
সিকান্দার রাজাকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি তাইজুল ইসলাম। তাকে ফিরিয়ে ২১ রানের চতুর্থ উইকেট জুটি ভেঙেছেন তিনি।

বাঁহাতি স্পিনারের লেগ স্টাম্পের বল প্রথমে ডিফেন্ড করতে চেয়ে পরে শট খেলেন রাজা। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। নিজের বলে নিজেই ক্যাচ নেন তাইজুল। ইনিংসে এটি তার দ্বিতীয় ও ম্যাচে সপ্তম উইকেট।

রাজা ৩৩ বলে ১২ রান করে ফেরার সময় জিম্বাবুয়ের স্কোর ৪৮ ওভারে ৪ উইকেটে ১২০ রান। ব্রেন্ডন টেলরের সঙ্গে যোগ দিয়েছেন পিটার মুর।

উইলিয়ামসকে ফিরিয়ে মুস্তাফিজের প্রথম
শেষ দিনে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাতটা হেনেছেন মুস্তাফিজুর রহমান। শন উইলিয়ামসকে ফিরিয়ে ২৯ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙেছেন তিনি।

বাঁহাতি পেসারের গুড লেংথ বল ডিফেন্ড করতে চেয়েছিলেন উইলিয়ামস। কিন্তু ব্যাট বলের লাইনে নিতে পারেননি। বল আঘাত করে অফ স্টাম্পে। ম্যাচে মুস্তাফিজের এটি প্রথম উইকেট।

উইলিয়ামস ৩৩ বলে ১৩ রান করে ফেরার সময় জিম্বাবুয়ের স্কোর ৩ উইকেটে ৯৯ রান। ব্রেন্ডন টেলরের সঙ্গে যোগ দিয়েছেন সিকান্দার রাজা। জয়ের জন্য বাংলাদেশের চাই আর ৭ উইকেট।

বাংলাদেশের চাই ৮ উইকেট
সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৪৩ রানের বড় লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ দিনে ৩৬৭ রান করতে হবে জিম্বাবুয়েকে, বাংলাদেশের চাই ৮ উইকেট।

চোট পাওয়া টেন্ডাই চাতারা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যাটিংয়ে না নামলে বাংলাদেশের ৭ উইকেট নিলেই জয় নিশ্চিত হবে।

ব্রেন্ডন টেলর ৪ ও শন উইলিয়ামস ২ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নেমেছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শুরু হয়েছে সকাল সাড়ে নয়টায়।

চতুর্থ দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ ডিক্লে.

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪

বাংলাদেশ ২য় ইনিংস: ২২৪/৬ ডিক্লে.

জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ৭৬/২।


রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৮/পরাগ

Monday, November 12, 2018

A halim record Greenwich book records by ball

ওয়ালটনের তত্ত্বাবধানে আরেকটি গিনেস রেকর্ড

আমিনুল ইসলাম : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১১-১২ ৯:১৭:২৩ পিএম     ||     আপডেট: ২০১৮-১১-১২ ৯:৫৭:১৫ পিএম
ওয়ালটন গ্রুপের করপোরেট অফিসের সামনে সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ারের সঙ্গে মাহমুদুল হাসান ফয়সাল
ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপ সর্বদাই ট্যালেন্টদের প্রমোট করার চেষ্টা করে। বল মাথায় নিয়ে নানা কসরত দেখানো আবদুল হালিমকে চৌকষ কমিটির তত্ত্বাবধানে ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা দিয়ে তিন-তিনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়িয়েছে। এরপর আরেক ফুটবল মানব মাসুদ রানাকে দিয়ে গড়িয়েছে আর একটি রেকর্ড। বল মাথায় নিয়ে দ্রুততম সময়ে ৫০ মিটার সাঁতার কেটে মাসুদ রানা গড়েছেন রেকর্ড। দিন কয়েক আগে মাসুদ রানার রেকর্ড পেয়েছে স্বীকৃতি।



এবার সেই রেকর্ডের তালিকায় যুক্ত হয়েছেন আরো একজন। নাম তার মাহমুদুল হাসান ফয়সাল। সম্প্রতি তিনি ফুটবল দুই হাত গোল করে তার মধ্যে এক মিনিটে সবচেয়ে বেশিবার (১৩৪ বার) বল ঘুরিয়ে রেকর্ড গড়েছেন (Most football arm rolls in one minute)। ১ মিনিটে ১৩৪ বার দুই হাতের মধ্যে বল ঘুরিয়ে এই রেকর্ড গড়েন তিনি। ১১ আগস্ট তিনি রেকর্ড গড়ার প্রচেষ্টা চালান। সেটার ভিডিও এবং অন্যান্য ডকুমেন্ট জমা দেন। সেগুলো রিভিউ করে ৭ নভেম্বর গিনেস বুক কর্তৃপক্ষ তার রেকর্ডের স্বীকৃতি দেয়।



মাগুরার হাজীপুরের এই ফুটবল ফ্রিস্টাইলার রেকর্ড গড়তে পেরে বেজায় খুশি, ‘২০১৪ সাল থেকে আমি এই প্রচেষ্টা শুরু করি। সেটা শুধু ফুটবল নিয়ে নয়, বিভিন্ন বিষয় নিয়ে। অবশেষে আমি সফল হলাম। রেকর্ডের স্বীকৃতি পেলাম। ভীষণ ভালো লাগছে। চেষ্টা করব ভবিষ্যতে আরো রেকর্ড গড়তে। ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ। তারা আমার পাশে ছিল। মাগুরা থেকে আমি প্রথম ঢাকায় ওয়ালটনের করপোরেট অফিসে আসি। সেখানে গেমস অ্যান্ড স্পোর্টস বিভাগের ইকবাল বিন আনোয়ার ডন স্যার আমার রেকর্ডের বিস্তারিত দেখেন। এরপর বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা আমি ওয়ালটনের কাছ থেকে পাই। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’



ওয়ালটন গ্রুপ শিগগিরই তাকে রাজধানীতে সংবর্ধনা দিবে। এ বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ ‘আপনারা জানেন আমরা আবদুল হালিমের মতো বাংলাদেশের আনাচে-কানাচে থাকা প্রতিভাবানদের নিয়মিত খুঁজে বের করার চেষ্টা করছি। হালিমের পর মাসুদ রানাকে দিয়ে রেকর্ড গড়িয়েছি। তারই ধারাবাহিকতায় মাহমুদুল হাসান ফয়সালের রেকর্ডের তত্ত্বাবধানেও আমরা ছিলাম। তাকে মাগুরা থেকে ঢাকায় এনে তার রেকর্ডের বিস্তারিত জেনেছিলাম, তার প্রচেষ্টার বিষয়গুলো আমাদের অফিসে দেখেছিলাম। এরপর গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে তার বিষয় নিয়ে আলোচনাও করেছিলাম। তখনই আমরা তার রেকর্ডের বিষয়ে ইতিবাচক ছিলাম। তাকে আমরা ঢাকায় এনে শিগগিরই সংবর্ধনা দিব। ফয়সাল বয়সে খুবই তরুণ। তাকে দিয়ে অনেক রেকর্ড গড়া ও ভেঙে দেওয়া সম্ভব। আব্দুল হালিম, মাসুদ রানা ও মাহমুদুল হাসান ফয়সালদের মতো এমন আরো ট্যালেন্টদের খোঁজে রয়েছি আমরা। যদি কোনো প্রতিভাবান কেউ থেকে থাকেন- তাহলে তারা আমাদের গেমস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’



মাহমুদুল হাসানের জন্ম নড়াইলের কালিয়াতে। পৈতৃক নিবাস মাগুরার হাজীপুর। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। কাটিয়েছেন শৈশব ও কৈশর। বাবা আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাসের পর মাগুরা পলিটেকনিক ইনিস্টিটিউটে ভর্তি হন ফয়সাল। তিনি ফুটবল, বাস্কেটবল দিয়ে বিভিন্ন ধরণের কসরত দেখানোর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয়ে পারদর্শী। রেকর্ড ভাঙা ও গড়াটাকে প্যাশন হিসেবে নিয়েছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/আমিনুল

Sunday, November 11, 2018

Human Body smell info

শরীরের যে ১৪ গন্ধকে অবহেলা করবেন না (শেষ পর্ব)

এস এম গল্প ইকবাল : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১১-১২ ৭:২২:২৩ পিএম     ||     আপডেট: ২০১৮-১১-১২ ৭:২২:২৩ পিএম
প্রতীকী ছবি
এস এম গল্প ইকবাল : শরীরের গন্ধ চিকিৎসকদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বুঝতে সহায়তা করতে পারে, যেমন- ক্রন’স রোগ, আলসারেটিভ কোলাইটিস, লিভার সিরোসিস, সি. ডিফিসাইল ও ক্যানসার। শরীরের ১৪ গন্ধ সম্পর্কে দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব, যার কোনোটি আপনার শরীর থেকে বের হলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

* সকালের শ্বাসে দুর্গন্ধ
যদি আপনি মুখের স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে আপনি সকালে ঘুম থেকে জেগে ওঠার পর দুর্গন্ধযুক্ত শ্বাস ফেলবেন না। ঘুম ব্যাধির বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মাইকেল জে. ব্রিউস বলেন, ‘অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মাউথ ব্রিদারদের  (মাউথ ব্রিদারের অর্থ হলো: নাকের কনজেশনের কারণে যারা মুখ দিয়ে শ্বাসকার্য চালায়) মধ্যে অনির্ণয়কৃত স্লিপ অ্যাপনিয়া (স্লিপ অ্যাপনিয়া হচ্ছে একটি বিপজ্জনক ঘুমের ব্যাধি) থাকে। এছাড়া খুব শুষ্ক মুখের কারণে তাদের শ্বাস দুর্গন্ধময় হয়।’ তাই যদি আপনার সকালের শ্বাসে দুর্গন্ধ থাকে এবং আপনি তীব্রভাবে নাক ডাকেন ও বিশেষ করে সবসময় ক্লান্তি অনুভব করেন, তাহলে আপনার ঘুমকে বিশ্লেষণ করার জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

* অধিক দুর্গন্ধযুক্ত মল
মল থেকে দুর্গন্ধই বের হয়, কিন্তু যদি আপনার মল প্রতিনিয়ত তরল হয় অথবা উচ্চ মাত্রার ডায়রিয়া থাকে অথবা ডায়রিয়ার সঙ্গে রক্ত বের হয় কিংবা মল সচরাচরের তুলনায় অধিক দুর্গন্ধময় হয়, তাহলে আপনার চেকআপ করার প্রয়োজন আছে। কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের মেডিসিন অ্যান্ড এপিডেমিওলজির সহকারী অধ্যাপক ড্যানিয়েল ফ্রিডবার্গ বলেন, ‘আপনার খাদ্যাভ্যাস দিনকে দিন আপনার মলের গন্ধ পরিবর্তন করতে পারে, কিন্তু যেসব লোকের ল্যাকটোজ ইনটলারেন্স অথবা সি. ডিফিসাইল নামক কোলনিক ইনফেকশন থাকে, তাদের মল সচরাচরের চেয়ে বেশি দুর্গন্ধময় হয়।’

* মাছ পঁচা গন্ধ
ট্রাইমিথাইলঅ্যামিনিউরিয়া উচ্চারণ করতে কঠিন, তাই এই সমস্যা ‘ফিশ ওডর সিন্ড্রোম’ নামে অধিক পরিচিত, যেখানে রোগীর শরীর থেকে পঁচা মাছের গন্ধ বের হয়। এই বিরল জেনেটিক সমস্যার ক্ষেত্রে শরীরের এফএমও৩ নামক এনজাইম ট্রাইমিথাইলঅ্যামাইন ভাঙতে ব্যর্থ হয়, যা আমরা দুধ, মাংস, শিম ও ডিম থেকে পেয়ে থাকি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ অনুসারে। খাবারে বিদ্যমান এই রাসায়নিক উপাদানের সালফারযুক্ত কটু গন্ধ থাকে যার ঘ্রাণ পঁচা মাছ বা ডিমের অনুরূপ হতে পারে। এর কোনো নিরাময় না থাকলেও আপনি ট্রাইমিথাইলঅ্যামাইন আছে এমন খাবার এড়িয়ে চলে এই সমস্যা হ্রাস করতে পারেন।

* রসুন বা পঁচা ডিমের গন্ধ
যদি আপনি রসুন অথবা ডিম না খাওয়া সত্ত্বেও শরীর থেকে রসুন বা পঁচা ডিমের গন্ধ বের হয়, তাহলে তা হবে খুব উদ্বেগের বিষয়। প্রিভেনশন ফার্স্ট হেলথকেয়ারের মার্ক এস. র‍্যাবিনোভিটজ বলেন, ‘যদি যকৃত রক্ত পরিশুদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আপনার এমনটা হতে পারে এবং এটি হতে পারে সিরোসিসের একটি লক্ষণ- এক্ষেত্রে আপনি টক টক গন্ধও অনুভব করতে পারেন। জার্নাল অব ক্রোমেটোগ্রাফি বি-তে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এটি হতে পারে লিভার সিরোসিসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রারম্ভিক সতর্কীকরণ লক্ষণ। আপনার শরীর থেকে এ ধরনের গন্ধ বের হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়া গুরুত্বপূর্ণ।

* গোপানাঙ্গে মাছের গন্ধ
গোপানাঙ্গে মাছের গন্ধ (সেই সঙ্গে বর্ধিত ক্ষরণ) হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের একটি লক্ষণ। সকল নারীর গোপানাঙ্গে ব্যাকটেরিয়া থাকে যা স্বাভাবিকভাবে বাস করে, কিন্তু কখনো কখনো প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটি পিরিয়ডের সময় অথবা ডাউচিং (গোপানাঙ্গ পরিষ্কারকরণ) বা অত্যধিক সহবাস করার পর হয়ে থাকে। প্রথমে গাইনিকোলজিস্টের কাছে না গিয়ে ওভার-দ্য-কাউন্টার ওষুধ ব্যবহার করবেন না। আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনিকোলজিস্ট অনুসারে, এই ইনফেকশন ও মাছের গন্ধের চিকিৎসায় আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে।

* মূত্রের গন্ধ
কিডনি বিকল রোগীদের শরীর থেকে অ্যামোনিয়া অথবা মূত্রের গন্ধ বের হতে পারে। আপনার কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করতে ব্যর্থ হয় বলে এমনটা হয়ে থাকে। কিডনি বিকল ধীরে ধীরে বিকশিত হয়। যদি আপনার এর সঙ্গে মাংসপেশীর ক্র্যাম্প অথবা পা বা গোড়ালিতে ফোলা থাকে কিংবা মূত্রত্যাগের অভ্যাসের পরিবর্তন হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হোন।

* প্রতিনিয়ত দুর্গন্ধ
যদি আপনার মুখ থেকে সবসময় দুর্গন্ধ বের হয়, তাহলে আপনার মাড়িতে সমস্যা থাকতে পারে। ক্যাটনসভিলে ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট স্কট এইজেন বলেন, ‘মুখের দুর্গন্ধ হচ্ছে ব্যাকটেরিয়া, প্লেক ও দাঁতের ওপর শক্ত আবরণের (যা ক্যালকুলাস বা টার্টার নামেও পরিচিত) বাই-প্রোডাক্ট।’ যখন আপনি ডেন্টাল ক্লিনিং করবেন না এবং ফ্লসিং ও ব্রাশিংয়ের প্রতি উদাসীন থাকবেন, আপনার দাঁতের চারপাশে প্লেক হবে এবং মাড়ি ইনফেক্ট হতে শুরু করবে- এর ফলে পেরিয়োডোন্টাল রোগ হবে, আপনার মাড়ি থেকে দাঁতের অবস্থানের বিচ্যুতি ঘটবে ও গর্তের সৃষ্টি হবে যেখানে খাবার আটকা পড়ে দুর্গন্ধ সৃষ্টি হয়। অবিলম্বে ডেন্টিস্টের কাছে যান।

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট

পড়ুন : শরীরের যে ১৪ গন্ধকে অবহেলা করবেন না (প্রথম পর্ব)




রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/ফিরোজ

শরীরের যে ১৪ গন্ধকে অবহেলা করবেন না

এস এম গল্প ইকবাল : রাইজিংবিডি ডট কম

  Share 
প্রকাশ: ২০১৮-১১-১১ ১২:০৪:২১ পিএম     ||     আপডেট: ২০১৮-১১-১১ ১২:০৬:২৫ পিএম
প্রতীকী ছবি
এস এম গল্প ইকবাল : শরীরের গন্ধ চিকিৎসকদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বুঝতে সহায়তা করতে পারে, যেমন- ক্রন’স রোগ, আলসারেটিভ কোলাইটিস, লিভার সিরোসিস, সি. ডিফিসাইল ও ক্যানসার। শরীরের ১৪ গন্ধ সম্পর্কে দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, যার  কোনোটি আপনার শরীর থেকে বের হলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

* বগলে দুর্গন্ধ
যদি গোসল করার পরও আপনার বগল থেকে দুর্গন্ধ ছড়ানো বন্ধ না হয়, তাহলে এটি ম্যাগনেসিয়াম ঘাটতির একটি লক্ষণ হতে পারে। ল্যাবফাইন্ডারের সহ-প্রতিষ্ঠাতা ও কার্ডিওলজিস্ট রবার্ট সেগাল বলেন, ‘ম্যাগনেসিয়াম আমাদের অভ্যন্তরীণ অর্গানকে দুর্গন্ধমুক্ত করতে সাহায্য করে এবং এটি শারীরিক দুর্গন্ধ প্রতিরোধ করতেও সহায়ক।’ যখন আমরা অত্যধিক ক্যাফেইন, চিনি ও প্রক্রিয়াজাত খাবার খাই, আমাদের শরীরের ম্যাগনেসিয়াম মাত্রা কমে যায়। যদি আপনার শরীর থেকে বাজে গন্ধ ছড়ায় এবং অন্যান্য উপসর্গ থাকে, যেমন- মাংসেপশীর ক্র্যাম্পিং, কাঁপুনি অথবা অসাড়তা কিংবা সুঁই বিদ্ধ হওয়ার মতো অনুভূতি, তাহলে ম্যাগনেসিয়ামের মাত্রা জানতে আপনার চিকিৎসককে বলুন যে তিনি যেন আপনাকে সাধারণ রক্ত পরীক্ষা দেন।

* অধিক শারীরিক দুর্গন্ধ
যদি আপনার ক্রন’স রোগ অথবা আলসারেটিভ কোলাইটিসের মতো ডাইজেস্টিভ ডিসঅর্ডার থাকে, তাহলে আপনি সম্ভবত জিংক ঘাটতিতে আছেন। এই খনিজটি আপনার শরীরকে আবর্জনা ও বিষাক্ত পদার্থ ব্যবস্থাপনা করতে সাহায্য করে, বলেন ডা. সেগাল। তিনি যোগ করেন, ‘যখন কারো মধ্যে ডাইজেস্টিভ ডিসঅর্ডার থাকে, শরীর ভালোভাবে জিংক শোষণ করতে পারে না।’ অত্যধিক জিংক ঘাটতির কারণে আপনার শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে। রক্ত পরীক্ষা অথবা মূত্র পরীক্ষার মাধ্যমে জিংকের মাত্রা জানতে পারেন। যেহেতু এটি ডাইজেস্টিভ ডিসঅর্ডারের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এটি কিভাবে ম্যানেজ করা যায় তা সম্পর্কে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

* ডিম পঁচা গন্ধ
যদি ফ্লসিং, ব্রাশিং অথবা সুগন্ধযুক্ত চুইংগামও এই দুর্গন্ধ দূর করতে না পারে, তাহলে আপনার সম্ভবত ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, ডা. সেগাল সতর্ক করেন। এর জন্য দায়ী হতে পারে এইচ. পাইলরি নামক একটি কমন ব্যাকটেরিয়া যা আপনার পরিপাকতন্ত্রে আবাস গড়তে পারে। কিছু ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া কোনো উল্লেখযোগ্য উপসর্গ সৃষ্টি করে না, অন্যান্য ক্ষেত্রে এটি জিইআরডি, সেলিয়াক রোগ, পাকস্থলীর আলসার এবং এমনকি গ্যাস্ট্রিক ক্যানসারের কারণ হতে পারে। আপনার চিকিৎসক ব্যাকটেরিয়া শনাক্তের জন্য আপনাকে টেস্ট দিতে পারেন এবং অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়া নির্মূল করা যায়।

* আপেল পঁচা গন্ধ
ডা. সেগাল বলেন, ‘যখন আমাদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন থাকে না, আমাদের যকৃত কেটোন নামক কেমিক্যাল উৎপাদন করে- এটি হচ্ছে আমাদের শরীরের ইনসুলিনের ক্ষতিপূরণের উপায়। গবেষণায় দেখা গেছে যে, ভারসাম্যহীন ইনসুলিন-নির্ভর ডায়াবেটিসের সঙ্গে আপেল পঁচা গন্ধের সম্পর্ক রয়েছে। তাই আপনার শরীর থেকে এই দুর্গন্ধ বের হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যদি আপনার ইতোমধ্যে ডায়াবেটিস নির্ণীত হয়ে থাকে, তাহলে আপনার রক্ত শর্করা ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য কেটোন টেস্ট স্ট্রিপ চেষ্টা করতে পারেন। আবারো বলা হচ্ছে যে আপনার চিকিৎসক আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারে।

* নাকে দুর্গন্ধ
হাউসটন ইয়ার, নোজ, থ্রোট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের ক্যাথলিন আর. ম্যাকডোনাল্ড বলেন, ‘ওরাল ক্যাভিটি এবং সাইনাস ও গলার মধ্যে ঘনিষ্ঠ নৈকট্যতা ও আন্তঃসম্পর্কের ওপর ভিত্তি করে নাক থেকে গন্ধ ছড়ায়।’ তিনি যোগ করেন, ‘বিভিন্ন স্বাস্থ্য দশার কারণে নাক থেকে গন্ধ ছড়াতে পারে, যেমন- পোস্টন্যাজাল ড্রিপ, টনসিল স্টোন, দাঁতের ক্ষয়, সাইনাস ইনফেকশন ও নাকের পলিপ।’ চিকিৎসকের কাছে যান এবং প্রকৃত কারণ শনাক্ত করতে চিকিৎসককে আপনার সকল উপসর্গ বলুন।

* কানে দুর্গন্ধ
হ্যাঁ, আপনার কানের খইল থেকে দুর্গন্ধ ছড়াতে পারে। ডা. ম্যাকডোনাল্ড বলেন, ‘যদি আপনার কান থেকে প্রায়সময় দুর্গন্ধ আসে, তাহলে আপনি সম্ভত কোনো ইনফেকশনে ভুগছেন- কারণ ইনফেকশন কানকে দুর্গন্ধময় করে তোলে। দুর্গন্ধের আরেকটি কারণ হচ্ছে ইনগ্রোন হেয়ার অথবা সেবাসিয়াস সিস্ট- যখন এই ইরিটেশন বা ইনফেকশন ফেটে যাবে, তখন এর বাইপ্রোডাক্ট দুর্গন্ধ ছড়াবে।’ এই দুর্গন্ধের কারণ শনাক্ত ও চিকিৎসা করতে চিকিৎসকের কাছে যান।

* পায়ে দুর্গন্ধ
আপনার পায়ের দুর্গন্ধের জন্য আপনার জুতা দায়ী নাও হতে পারে। আমেরিকান পোডিয়াট্রিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অনুসারে, গ্রীষ্মে কিংবা শীতে প্রতিদিন পা অত্যধিক ঘেমে যাওয়া হতে পারে হাইপারহাইড্রোসিস নামক বিরল কন্ডিশন। এই কন্ডিশনের ফলে আপনার পা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে। যদি আপনার পা সবসময় ঘেমে যায় এবং আপনাকে দিনে একাধিকবার মোজা পাল্টাতে হয়, তাহলে উপসর্গ নিয়ন্ত্রণের জন্য পোডিয়াট্রিস্টের কাছে যান।

(আগামী পর্বে সমাপ্য)

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট


রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৮/ফিরোজ