Sunday, September 16, 2018

3 gender photo with hon'ble PM

হিজড়াদের মমতায় জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

আসাদ আল মাহমুদ : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-০৯-১৬ ১০:৩৩:৫৯ পিএম     ||     আপডেট: ২০১৮-০৯-১৬ ১০:৩৩:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : সমাজে অবহেলার শিকার হিজড়াদের মমতাময়ী মায়ের আদরে জড়িয়ে ধরেছেন প্রধানমন্ত্রী। হিজড়াদের একটি প্রতিনিধিদলের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রোববার জাতীয় সংসদে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হিজড়া সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি।

এদিন সংসদের বৈঠক চলছিল। প্রধানমন্ত্রী সংসদের বৈঠকে অংশ নেন। মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হিজড়াদের প্রতিনিধিদল। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামালপুর সদরের হিজড়াপল্লীতে কোরবানির জন্য লাখ টাকার গরু উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কৃতজ্ঞতাবোধ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন হিড়জাদের ওই প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীও তাদের সাক্ষাতের সুযোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, জামালপুর জেলার শিশির সমাজকল্যাণ অর্গানাইজেশনের সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর নেতৃত্বে চুন্নু, কমলা,মৌরি,হাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

সাক্ষাৎ শেষে আরিফা ইয়াসমিন ময়ুরী সাংবাদিকদের বলেন,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কথা এতদিন শুধু শুনেছি। আমাদের হিজড়াপল্লীর ৮৭ জনের জন্য তিনি কোরবানির গরু পাঠানোর পর তাকে সরাসরি দেখার স্বপ্ন জাগে। এজন্য প্রিয় নেত্রীর সাক্ষাৎ চেয়েছিলাম। অবাক হওয়ার বিষয়, এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সময় দিয়েছেন। তার সঙ্গে দেখা হওয়ার পর আরো অবাক হয়েছি, তিনি কত সাধারণ। সত্যিই তিনি আমাদের কথা ভাবেন। আমরা তার দীর্ঘজীবন কামনা করি।



রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/রফিক

No comments:

Post a Comment