Tuesday, April 10, 2018

indicate to know diseases

যেসব লক্ষণ মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে (দ্বিতীয় পর্ব)

এস এম গল্প ইকবাল : রাইজিংবিডি ডট কম
 
প্রকাশ: ২০১৮-০৪-০৮ ৯:৩৮:৪৫ এএম     ||     আপডেট: ২০১৮-০৪-০৮ ১২:২০:০৬ পিএম
প্রতীকী ছবি
এস এম গল্প ইকবাল : প্রায়ক্ষেত্রে, আপনার লাম্প, বাম্প, র‍্যাশ এবং রেড স্পট ক্ষতিকারক নয়। কিন্তু কখনো কখনো তারা মারাত্মক কোনো রোগের লক্ষণ হতে পারে। মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে এমন ৪২টি উপসর্গ নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব।

* হাঁটার সময় আপনার পায়ে ব্যথা হয়
হাঁটার সময় আপনার পায়ে ব্যথা হলে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন: কাজ বা খেলাধুলা বা অন্য কোনোভাবে কি আমার পায়ে ইনজুরি হয়েছে? ব্যথা ইনজুরির সঙ্গে সম্পর্কযুক্ত না হলে অর্থাৎ ইনজুরি ছাড়াই ব্যথা হলে এবং ব্যথা আসলে হাড়ে হচ্ছে বলে অনুভূত হলে তা হাড়ের ক্যানসার হতে পারে। বায়োপসির জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

* আপনি ঘনঘন প্রস্রাব করেন
আপনি কি ঘনঘন প্রস্রাব করেন? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ হলে ঘনঘন মূত্রত্যাগ করতে হতে পারে। অরল্যান্ডো হেলথ ফিজিশিয়ান অ্যাসোসিয়েটসের ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডা. টড সন্ট্যাগ বলেন, ‘যদি আপনি প্রতিনিয়ত মূত্রত্যাগ করেন, তাহলে আপনার সম্ভবত ডায়াবেটিস বিকশিত হচ্ছে।’ যদি আপনি পূর্বের চেয়ে বেশিবার প্রস্রাব করেন অথবা মূত্রত্যাগের জন্য রাতে বারবার জাগতে হয় তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

* আপনার নিপল থেকে ক্ষরণ হচ্ছে
ব্রেস্টফিডিং অথবা সেক্স ছাড়াই কি আপনার নিপল থেকে ক্ষরণ হচ্ছে? তাহলে এটি গ্যালাকটোরিয়া হতে পারে। এটি মেডিক্যাল সমস্যা প্রোলেকটিনোমার একটি উপসর্গ হতে পারে।প্রোলেকটিনোমা হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ডের বিনাইন টিউমার। এটি সবসময় ক্ষতিকর না হলেও এ টিউমারের কারণে অনিয়মিত পিরিয়ড হতে পারে এবং এমনকি আপনার বন্ধ্যাত্বও হতে পারে। লিকেজ বা ক্ষরণের প্রকৃত কারণ নির্ণয়ে রক্ত পরীক্ষা আপনার চিকিৎসককে সাহায্য করতে পারে।

* আপনি যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন
স্লিপ অ্যাপনিয়ার কারণে আপনার এমনটা হতে পারে। ডা. সন্ট্যাগ বলেন, ‘আমি প্রতিসপ্তাহে কয়েকজনের মধ্যে স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস করি।’ তিনি যোগ করেন, ‘কিছু রোগী ঘুমের সময় প্রতিবারে দুই মিনিটের মতো শ্বাস ধরে রাখে। স্লিপ অ্যাপনিয়ার কারণে সারারাত পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায় না।’ যদি আপনি নাক ডাকেন, দিনে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেন অথবা রাতে আপনার শ্বাস বন্ধ থাকে বলে আপনার সঙ্গী জানায়, তাহলে চিকিৎকের শরণাপন্ন হোন।

* আপনি ক্লান্তি নিয়ে জেগে ওঠেন
এটি রেস্টলেস লেগ সিন্ড্রোমের একটি লক্ষণ হতে পারে। ডা. সন্ট্যাগ বলেন, ‘আপনি ক্লান্তি নিয়ে জেগে ওঠেন, কারণ আপনার শরীর রাতে সম্পূর্ণভাবে রিল্যাক্স হতে পারে না।’ আপনার মেডিক্যাল ইতিহাস এবং উপসর্গ আপনার চিকিৎসককে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।

* আপনার ওজন এ মাসে ২০ পাউন্ড বেড়েছে
অনেক লোক তাদের ওজন বৃদ্ধির জন্য নিষ্ক্রিয় থাইরয়েডকে দোষারোপ করেন- যাইহোক, আপনার গলার সম্মুখে অ্যাডামস অ্যাপলের নিচে অবস্থিত প্রজাপতি আকৃতির এ গ্রন্থিটি আপনার বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে। ডা. সন্ট্যাগ বলেন, ‘ধীরে ধীরে ওজন বাড়ার চেয়ে হঠাৎ করে বেশি ওজন বেড়ে যাওয়ার (যেমন- একমাসে ২০ পাউন্ড) ক্ষেত্রে থাইরয়েড কার্যক্রমে অধিক ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি।’ প্রকৃত অবস্থা নির্ণয়ের জন্য আপনার চিকিৎসক থাইরয়েড রক্ত পরীক্ষা করতে পারেন।

* আপনার গলায় কোনোকিছু আটকে গেছে অনুভূত হয়
যদি আপনি বারবার অনুভব করেন যে গলায় খাবার আটকে আছে অথবা খাওয়ার ধরন পরিবর্তন করেন (যেমন- অল্প অল্প খাওয়া অথবা ভারী খাবার এড়িয়ে চলা), তাহলে তা খাদ্যনালীর ক্যানসারের একটি লক্ষণ হতে পারে। আপনার মেডিক্যাল ইতিহাস এবং শারীরিক পরীক্ষায় আপনার চিকিৎসক এ সম্ভাবনা যাচাই করতে পারেন। যদি তাই হয়ে থাকে, আপনার চিকিৎসক ক্যানসার চেকের জন্য ইমেজিং টেস্টের অর্ডার করতে পারেন।

* আপনার স্তনের ত্বক কমলার খোসার মতো খাঁজযুক্ত
ডা. সন্ট্যাগ বলেন, ‘টোল বা খাঁজযুক্ত স্তনের ত্বক স্তন ক্যানসারের একটি লক্ষণ হতে পারে।’ তিনি যোগ করেন, ‘ফোলা বা স্ফীতি থেকে কমলার খোসার মতো অবস্থার সৃষ্টি হয় এবং তা সম্ভবত ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যানসারের কারণে হয়ে থাকে।’ আপনার চিকিৎসক শারীরিক পরীক্ষা করতে পারেন এবং তিনি ম্যামোগ্রাম অথবা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে স্তনের টিস্যু পরীক্ষা করতে পারেন।

* আপনার কাঁধে লাম্প আছে
ডা. সন্ট্যাগ বলেন, ‘বাম কণ্ঠার শীর্ষে কোনো লসিকাগ্রন্থির বিকাশ হতে পারে স্টমাক ক্যানসারের একটি লক্ষণ।’ একে ভিরচাউ'স নোড বলে। যদি আপনি সম্প্রতি উদ্ভূত হওয়া কোনো অদ্ভুত লাম্প বা বাম্প লক্ষ্য করে থাকেন, তাহলে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

* আপনার নাভির কাছে লাম্প আছে
নাভির কাছে কোনো নরম স্ফীতি হতে পারে আম্বিলিক্যাল হার্নিয়া। কিন্তু আপনার চিকিৎসক দ্বারা একে মূল্যায়ন করা উচিত। ডা. সন্ট্যাগ বলেন, ‘এটি লসিকাগ্রন্থিও হতে পারে যাকে সিস্টার মেরি জোসেফ নজুল বলে এবং এটি ক্যানসারেরও লক্ষণ হতে পারে।’ আপনার নাভির কাছে কোনো অস্বাভাবিক লাম্প বা স্ফীতি হলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

* আপনার মেনোপজের পর রক্তপাত হয়
লাইট স্পট নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই- প্রকৃতপক্ষে, এটি প্রায়ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু পিরিয়ডের মতো রক্তপাত উদ্বেগের বিষয় এবং এটি ইউটেরাইন ক্যানসার বা জরায়ু ক্যানসারের একটি লক্ষণ হতে পারে। প্রথম পর্যায়ে ক্যানসার ডায়াগনোসিস করা গুরুত্বপূর্ণ: প্রথম পর্যায়ে নির্ণীত ক্যানসার রোগীদের মধ্যে ৮৮ শতাংশের সারভাইভাল রেট পাঁচ বছর।

* আপনার ত্বকে নতুন স্পট দেখা যাচ্ছে
তিল বা আঁচিলের আকার, আকৃতি বা বর্ণের পরিবর্তন উদ্বেগের বিষয়, কিন্তু নতুন কোনো তিল বা আঁচিল উদ্ভূত হওয়া আরো বেশি দুশ্চিন্তার কারণ। জার্নাল অব দ্য আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজিতে প্রকাশিত এক নতুন গবেষণা থেকে জানা যায়, ৭০ শতাংশ মেলানোমার আবির্ভাব হয় নতুন কোনো তিল বা আঁচিল থেকে,  যেখানে ৩০ শতাংশ মেলানোমার আবির্ভাব হয় বিদ্যমান কোনো তিল বা আঁচিল থেকে। আপনার ত্বকে নতুন কোনো স্পট দেখা দিলে ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলুন এবং বছরে একবার স্কিন চেক করুন।

* আপনার পেটফাঁপা হয়েছে
অস্বাভাবিক এবং অস্বস্তিকর পেটফাঁপা বা ব্লোটিং হতে পারে ওভারিয়ান ক্যানসার বা ডিম্বাশয়ের ক্যানসারের একটি লক্ষণ। এছাড়াও আপনি ঘনঘন মূত্রত্যাগ করবেন, আপনার পেলভিকে ব্যথা হবে অথবা যৌনসহবাস করার সময় ব্যথা পাবেন। যদি আপনার চিকিৎসক ধারণা করেন যে ওভারিয়ান ক্যানসার, তারা প্রথমে আপনার শারীরিক পরীক্ষা করবেন।

* আপনার পায়ে তীব্র চুলকানি হয়েছে
আপনি কি প্রেগন্যান্ট? কোলেস্ট্যাসিস অব প্রেগন্যান্সি নামে যকৃতের রোগে আপনার হাত ও পায়ে তীব্র চুলকানি হতে পারে। এটি একটি বিরল রোগ। এ রোগে মা ঝুঁকিতে না থাকলেও (চুলকানি ব্যতীত) এটি বাচ্চার জন্য বিপজ্জনক হতে পারে। এটি নির্ধারিত সময়ের পূর্বে ডেলিভারির মতো সমস্যার সম্ভাবনা বৃদ্ধি করে।

পড়ুন : যেসব অদ্ভুত লক্ষণ মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে (প্রথম পর্ব)

(আগামী পর্বে সমাপ্য)

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট

রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৮/ফিরোজ

যেসব অদ্ভুত লক্ষণ মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে

এস এম গল্প ইকবাল : রাইজিংবিডি ডট কম
 
প্রকাশ: ২০১৮-০৪-০৭ ১০:৩৪:২৩ এএম     ||     আপডেট: ২০১৮-০৪-০৭ ১:৫৬:১২ পিএম
প্রতীকী ছবি
এস এম গল্প ইকবাল : প্রায়ক্ষেত্রে, আপনার লাম্প, বাম্প, র‍্যাশ এবং রেড স্পট ক্ষতিকারক নয়। কিন্তু কখনো কখনো তারা মারাত্মক কোনো রোগের লক্ষণ হতে পারে। মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে এমন ৪২টি উপসর্গ নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব।

* আপনার ঘাড় নোংরা দেখায়
অরল্যান্ডো হেলথ ফিজিশিয়ান অ্যাসোসিয়েটসের ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট টড সন্ট্যাগ বলেন, ‘র‍্যাশের মতো একটি বিবর্ণতা হচ্ছে, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান যা দেখতে প্রায় ময়লার মতো, কিন্তু অনুভূতি মসৃণ বা কোমল।’ ডা. সন্ট্যাগ সাধারণত রোগীদের গলার পেছনে অথবা বগলে এটি দেখেন। এটি প্রায়ক্ষেত্রে ডায়াবেটিস অথবা ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। ডা. সন্ট্যাগ উল্লেখ করেন, ‘রোগীরা এসে বলে যে তাদের এ র‍্যাশ দূর হচ্ছে না।’ ডায়াগনোসিস করার উদ্দেশ্যে আপনার চিকিৎসক রক্ত শর্করার মাত্রা জানতে রক্ত পরীক্ষা নিতে পারেন।

* আপনি নারী কিন্তু আপনার চিবুকে কেশ গজাচ্ছে
ডা. সন্ট্যাগ বলেন, ‘নারীদের ক্ষেত্রে চিবুকে কেশ গজানো হতে পারে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের একটি লক্ষণ।’ তিনি যোগ করেন, ‘সাধারণত আপনি কয়েকটি কেশ দেখবেন, কিন্তু এসব কেশ পুরুষের দাড়ির মতো কালো এবং মোটা।’ হরমোনগত ভারসাম্যহীনতাও আপনার পিরিয়ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এভাবে আপনি বন্ধ্যাত্বের দিকে ধাবিত হতে পারেন। আপনার মেডিক্যাল ইতিহাস এবং উপসর্গ আপনার চিকিৎসককে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

* আপনার চোখে রক্তের দাগ রয়েছে
চোখে ব্লাড স্পট বা রক্তের দাগ সাবকনজাঙ্কটিভ্যাল হেমোরেজ নামে পরিচিত। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুসারে, ‘যেসব লোকের উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সাবকনজাঙ্কটিভ্যাল হেমোরেজ অধিক কমন।’ এ সংস্থাটির মতে, ‘উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস চোখে ব্লাড স্পট সৃষ্টি না করলেও এসব ব্লাড স্পটের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।’

* আপনার বুড়ো আঙুল ফুলে গেছে
আপনার পায়ের বুড়ো আঙুল ফুলে যাওয়া হতে পারে গেঁটেবাতের একটি প্রাথমিক লক্ষণ। ফুলে যাওয়া আঙুলে ব্যথা অনুভূত হবে। এটি উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগের ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। মেডিক্যাল ইতিহাস এবং পরীক্ষায় আপনার চিকিৎসক এটি ডায়াগনোসিস করতে পারেন।

* বরফের প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষা আছে
ডা. সন্ট্যাগ বলেন, ‘কখনো কখনো কোনো রোগী এসে বলে যে- আমি যা করতে চাই তা হচ্ছে সারাদিন বরফ খাওয়া।’ এটি আয়রন-ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া বা লৌহের ঘাটতি জনিত রক্তস্বল্পতার একটি লক্ষণ। আপনার রক্ত পরীক্ষার প্রয়োজন হবে এবং আপনার চিকিৎসক নির্ণয় করতে চাইবেন যে, কেন আপনি রক্তস্বল্পতায় ভুগছেন- আপনি রক্ত হারাচ্ছেন নাকি যথেষ্ট পরিমাণে রক্ত উৎপাদন হচ্ছে না? এ প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করে আপনাকে চিকিৎসা দেওয়া হবে।

* আপনার চোখ ফুলে যাচ্ছে
ডা. সন্ট্যাগ বলেন, ‘চোখ ফুলে যাওয়া হতে পারে ওভারঅ্যাকটিভ থাইরয়েডের একটি উপসর্গ।’ আপনার অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে, যেমন- অপ্রত্যাশিত ওজন হ্রাস অথবা খিটখিটে মেজাজ। থাইরয়েড রক্ত পরীক্ষার মাধ্যমে এ সমস্যা শনাক্ত করা যায়। আয়োডিন চিকিৎসা আপনার থাইরয়েডকে ধীর করতে পারে এবং থাইরয়েড ওষুধ দিয়ে আপনি এ সমস্যা নিয়ন্ত্রণ করতে পারেন। ডা. সন্ট্যাগ বলেন, ‘মাঝে মাঝে থাইরয়েড নিজে নিজে সেরে ওঠে।’

* আপনি খাটো হয়ে গেছেন
অস্টিওপোরোসিসের একটি নীরব লক্ষণ হচ্ছে, খাটো হয়ে যাওয়া বা উচ্চতা কমে যাওয়া। আপনার হাড় দুর্বল হয়ে গেলে আপনার মেরুদণ্ডের কশেরুকা সংকুচিত হতে শুরু করবে এবং আপনি উচ্চতা হারাতে থাকবেন। আপনার উচ্চতা ২০ বছর বয়সে যা ছিল তার থেকে ১.৫ ইঞ্চি কমে গেলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

* আপনার প্রস্রাব ঘোলাটে
মূত্রত্যাগের সময় প্রস্রাব স্বচ্ছ এবং লাইট লেমনেড বর্ণের হলে ঠিক আছে। যদি প্রশ্রাব কালচে ও হলদে হয়, তাহলে আপনি সম্ভবত ডিহাইড্রেটেড। কিন্তু প্রশ্রাব ঘোলাটে বা খুব কালো হলে তা মূত্রাশয়ে পাথরের ইঙ্গিত দিতে পারে। শারীরিক পরীক্ষা এবং মূত্রপরীক্ষায় এ সমস্যা নির্ণয় হতে পারে।

* আপনার পায়ে অনমনীয় অনুভূত হয়
আপনার পায়ে ইট বাঁধা আছে এমন অনুভূতি হলে অথবা অনমনীয় অনুভূত হলে তা রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের একটি লক্ষণ হতে পারে, যা পুরুষদের তুলনায় নারীদের বেশি হয় এবং প্রায়ক্ষেত্রে ২০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হয়ে থাকে। এর অন্য একটি উপসর্গ হচ্ছে অবসাদ (সেই সঙ্গে জয়েন্টে ব্যথা হতে পারে আবার নাও হতে পারে)। চার সপ্তাহ ধরে পায়ে অনমনীয় বা শক্ত অনুভূত হলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

* আপনার মল কালো
কোনো সন্দেহ নেই যে, কালো মল কোনো সতর্ক সংকেত দেয়। দুইটি কারণে আপনার মল কালো হতে পারে। প্রথমত, পেপটো বিসমল গ্রহণের কারণে, যা মলকে কালো করতে পারে। দ্বিতীয়ত, ডাইজেস্টেড ব্লাডের কারণে- এক্ষেত্রে আপনার চিকিৎসক অধিকতর মারাত্মক সমস্যা নির্ণয় করতে পারেন, যেমন- স্টমাক আলসার অথবা জিআই ক্যানসার।

* আপনার মল সবুজ
সবুজ মলও খারাপ কিছুর ইঙ্গিত করে। ডা. সন্ট্যাগ বলেন, ‘প্রায়ক্ষেত্রে কয়েক প্রকার ইনফেকশন যেমন- জিয়ারডিয়া বা স্যালমোনেলার কারণে মল সবুজ হয়ে থাকে।’ আপনার চিকিৎসক আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে, আপনি সম্প্রতি কোথায় গেছেন বা থেকেছেন এবং তারপর আপনাকে পরীক্ষা করতে পারেন।

* আপনার প্রস্রাব গোলাপী বা লাল
গোলাপী বা লাল প্রস্রাব নির্দেশ করে যে, আপনার মূত্রে রক্ত আছে। মায়ো ক্লিনিক অনুসারে, গোলাপী বা লাল প্রস্রাবের সর্বাধিক কমন কারণ হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা কিডনি ইনফেকশন, কিন্তু কিডনি ক্যানসার, ব্লাডার ক্যানসার অথবা প্রোস্টেট ক্যানসারের অগ্রসর পর্যায়েও প্রস্রাব গোলাপী বা লাল হতে পারে। রক্তপাতের কারণ জানতে মূত্র পরীক্ষার প্রয়োজন হবে।

* আপনার মূত্র দেখতে কোলার মতো
বিশেষ করে, অত্যধিক ওয়ার্কআউট অথবা ম্যারাথন দৌঁড়ের পর আপনার মূত্র দেখতে কোলার মতো হতে পারে। এটি র‍্যাবডোমায়োলাইসিসের একটি লক্ষণ হতে পারে। পেশীর টিস্যু ভেঙ্গে গেলে এমনটা হয়ে থাকে, যা আপনার কিডনি ড্যামেজ করতে পারে। এ মারাত্মক রোগের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান।

* আপনার মুখে জ্বালাপোড়া হচ্ছে
মুখের জ্বালাপোড়াকে বার্নিং মাউথ বলে। পেইন ও টেস্ট নার্ভ ড্যামেজ হলে বার্নিং মাউথ সিন্ড্রোম হতে পারে। আপনার মুখে ঘনঘন বেদনাদায়ক জ্বালাপোড়া হবে এবং মাসের পর মাস তা লেগে থাকে। এ সমস্যা ডায়াগনোসিস করার জন্য কোনো টেস্ট না থাকলেও অন্যান্য সম্ভাব্য কারণ জানতে আপনার চিকিৎসক ডায়াগনস্টিক পরীক্ষা করবেন এবং আপনাকে একটি প্রেসক্রিপশন দিতে পারেন যাতে আপনার অস্বস্তি দূর হয়।

(চলবে)

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট

রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৮/ফিরোজ

No comments:

Post a Comment