Wednesday, April 4, 2018

Cinema hall open in KSA from 18 April 2018

সৌদিতে ১৮ এপ্রিল থেকে সিনেমা প্রদর্শন শুরু

শাহেদ হোসেন : রাইজিংবিডি ডট কম

  
প্রকাশ: ২০১৮-০৪-০৫ ৮:৫৮:৩৬ এএম     ||     আপডেট: ২০১৮-০৪-০৫ ১০:৪৪:০০ এএম
আন্তর্জাতিক ডেস্ক : ৩৫ বছরের বেশি সময় পরে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরের সিনেমা হলগুলিতে ১৮ এপ্রিল প্রদর্শিত হবে প্রথম চলচ্চিত্র। বিশ্বের সর্ববৃহৎ সিনেমা চেইন এএমসি এন্টারটেইনমেন্টকে আগামী পাঁচ বছরের মধ্যে ৪০টি সিনেমা হলে ছায়াছবি প্রদর্শনের জন্য লাইসেন্স দেওয়ার পর বুধববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রক্ষণশীল সৌদি আরবে ১৯৭০ সালের দিকে কয়েকটি সিনেমা ছিল। তবে দেশটির ক্ষমতাধর ধর্মীয় নেতাদের প্রচেষ্টায় এই সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল।

গত বছর সৌদি সরকার তাদের নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করে। তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক খাত বিস্তারের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ওই সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিনেমা হলগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিনেমা হলে নারী-পুরুষ একসঙ্গে বসা বা প্রবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। অর্থাৎ নারী-পুরুষ একসঙ্গে বসেই সিনেমা দেখতে পারবেন।

বুধবার এক বিবৃতিতে সৌদি সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ আলাওয়াদ এক বিবৃতিতে বলেছেন, ‘সিনেমা হলগুলো পুনরায় চালুর মাধ্যমে বিনোদন খরচের কারণে গৃহস্থালি ব্যয় বাড়বে, চাকরির বাজার সৃষ্টিতে সহায়তা করবে, যার ফলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।’




রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৮/শাহেদ

No comments:

Post a Comment