Monday, March 26, 2018

sounth aisan achary bd gold win

সাউথ এশিয়ান আর্চারিতে প্রথম স্বর্ণ বাংলাদেশের

আমিনুল ইসলাম : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৩-২৭ ১১:৪১:০১ এএম     ||     আপডেট: ২০১৮-০৩-২৭ ১১:৪১:০১ এএম
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তেচলছে তৃতীয় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০১৮। আজ মঙ্গলবার চ্যাম্পিয়নশিপের শেষ দিন।

এদিন ব্যক্তিগত পুরুষ রিকার্ভ ইভেন্ট দিয়ে শুরু হয় প্রতিযোগিতারস্বর্ণ জয়ের লড়াই। এ ইভেন্টে খেলতে নামে বাংলাদেশের দুই আরচার রোমান সানা ও ইব্রাহিম। শুরু থেকেই দুজনের মধ্যে চলে সমানে সমান লড়াই। শেষ পর্যন্ত রোমান সানাকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের প্রথম স্বর্ণ পদকটি জিতে নেন এসএসসি পরীক্ষা দেয়া ফরিদপুরের ছেলে ইব্রাহিম শেখ রেজওয়ান।

প্রথম স্বর্ণ জয়ের অনুভূতি প্রকাশে ইব্রাহিম বলেন, প্রতিটা তীর মারার সময় বুকের মধ্যে কাঁপছিল। রোমান ভাইকে হারাতে পারব ভাবতেও পারিনি। গতকাল থেকেই ভাবছিলাম আমি আমার মত খেলব এবং রৌপ্য পদক পাব। কিন্তু মাঠে ঘটনা বদলে যায়। খুব ভালো লাগছে।ভালো লাগছে যে আমার হাত দিয়ে এবারের তৃতীয় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণটি পেল বাংলাদেশ।

খেলা শেষে দুজনকেই অভিনন্দন জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

উল্লেখ আজ চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ১০টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে এবারের এই প্রতিযোগিতা।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৮/আমিনুল

No comments:

Post a Comment