Tuesday, March 27, 2018

facebook!!!

ফেসবুক স্ক্যান্ডালে জাকারবার্গ হারালেন ১০ বিলিয়ন ডলার

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৩-২৭ ৭:০৪:৫৯ পিএম     ||     আপডেট: ২০১৮-০৩-২৭ ৭:২২:০৫ পিএম
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) গতকাল সোমবার, আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। এফটিসির এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ব্যক্তিগত ভাবে ইতিমধ্যেই ১০ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে রয়েছেন।

সোমবার, এফটিসির ভারপ্রাপ্ত পরিচালক টম পাহল ফেসবুকের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেসবুকের শেয়ারের দরপতন শুরু হয়। তদন্তে দোষী প্রমাণিত হলে জাকারবার্গের সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যাপক জরিমানার আশঙ্কা করা হচ্ছে। কারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত ডাটার গোপনীয়তা সংক্রান্ত এফটিসির ২০১১ সালের একটি আইন রয়েছে, যা লঙ্ঘন হলে এফটিসি কর্তৃক শাস্তি হতে পারে।

এফটিসি যদি তদন্তে আইনের শর্তাবলী লঙ্ঘনের প্রমাণ পায়, তাহলে প্রতি শর্ত ভঙ্গের জন্য ফেসবুককে হাজার কোটি ডলার জরিমানা করার ক্ষমতা রয়েছে, যা জরিমানার অঙ্কে আরো কোটি কোটি ডলার যোগ করতে পারে।

এফটিসির এই পদক্ষেপ ফেসবুক শেয়ারের আরো বিশাল ধসের প্রতিনিধিত্ব করছে, কেননা ফেসবুকের অনুমোদিত ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠানের অ্যাপ যুক্তরাষ্ট্রের ৫০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য অগোচরে বাণিজ্যিক ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কেলেঙ্কারিতে ইতিমধ্যেই গভীর সঙ্কটে রয়েছে ফেসবুক।

গতকাল এফসিটির তদন্তের ঘোষণা শুরুর পর ফেসবুকের শেয়ারমূল্য ১৬০.৮২ ডলার থেকে কয়েক মিনিটের মধ্যে ১৪৯.০২ ডলারে নেমে আসে। মার্চের ১৬ তারিখে কেলেঙ্কারি ফাঁসের আগের দিন পর্যন্ত ফেসবুকের শেয়ারমূল্য ছিল ১৮৫.০৯ ডলার। প্রতিষ্ঠাতা জাকারবার্গ ফেসবুকের সবচেয়ে বেশি একক শেয়ারহোল্ডার। ব্যবহারকারীদের তথ্য কেলেঙ্কারিতে ফেসবুকের শেয়ারমূল্য পড়ে যাওয়ায় ব্যক্তিগত ভাবে ১০ বিলিয়ন ডলার খুইয়েছেন জাকারবার্গ। শেয়ারের মালিকানার ভিত্তিতে জাকারবার্গের নিট মূল্য ৭১ বিলিয়ন ডলার থেকে ৬০ বিলিয়নের ডলারের কাছাকাছিতে নেমে এসেছে।

এ অবস্থায় সোমবার সকালে এফটিসির তদন্ত শুরুর পদক্ষেপ ফেসবুকে জন্য বড় হুমকি হিসেবেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ফেসবুকের জরিমানা, বিচার এবং নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে এফটিসির।

টম পাহল বলেন, ‘ভোক্তাদের তথ্য সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে এফটিসি দৃঢ়ভাবে এবং সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যেসব প্রতিষ্ঠান প্রতিশ্রুতি অনুযায়ী ভোক্তাদের তথ্য সুরক্ষা দিতে ব্যর্থ কিংবা এফটিসির আইন লঙ্ঘন করে তাদের জন্য এসব পদক্ষেপ গ্রহণে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না।’

তিনি আরো বলেন, ফেসবুকের প্রাইভেসি প্র্যাকটিস সম্পর্কে সম্প্রতি প্রকাশিত সংবাদ রিপোর্টগুলোকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এফটিসি। এজন্য একটি উন্মুক্ত নন পাবলিক তদন্ত শুরু করা হচ্ছে।’

এদিকে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোতে গত রোববার বিজ্ঞাপন প্রকাশ করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা দেয়াকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে ফেসবুক। তাই এফটিসির যেকোনো প্রশ্নের জবাব দিতে ফেসবুক প্রস্তুত।

তথ্যসূত্র : ডেইলি মেইল



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৮/ফিরোজ

No comments:

Post a Comment