Monday, March 19, 2018

Ronaldo is great

পর্তুগালের বর্ষসেরা পুরস্কার রোনালদোর

শামীম হোসেন পাটোয়ারি : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৩-২০ ১০:০৮:৩১ এএম     ||     আপডেট: ২০১৮-০৩-২০ ১০:১০:৫৫ এএম
ক্রীড়া ডেস্ক: সেরা পারফরম্যান্সের জন্য আবারও পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

লুইস ফিগোর নেতৃত্বে কোচ, প্রাক্তন ফুটবলার এবং ভক্তদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন রোনালদো। ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার গ্রহণ করতে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও প্রতিনিধি জর্জ মেনডেসকে নিয়ে পর্তুগালে হাজির হয়েছেন রিয়াল মাদ্রিদ এ সুপারস্টার।

গত তিন বছর ধরে পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি ধারাবাহিকভাবে পেয়ে আসছেন রোনালদো। এবার তার সঙ্গে পুরস্কারের জন্য প্রতিযোগিতায় ছিলেন ম্যানচেস্টার সিটির পর্তুগাল ফুটবলার বেরনার্দো সিলভা এবং স্পোর্টিংয়ের গোলরক্ষক রুই প্যাট্রিসিও।

পর্তুগালের বর্ষসেরা পুরস্কার জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, ‘এটা অসাধারণ একটি মুহূর্ত। আমি আমার সতীর্থদের সঙ্গে এ আনন্দ ভাগভাগি করতে চাই। ব্যক্তিগত এবং দলীয় জায়গা থেকে এটি অবিশ্বাস্য ছিল। রিয়াল মাদ্রিদের হয়ে এটি অসাধারণ এক বছর ছিল। এক বছরে পাঁচটি ট্রফি, পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর এবং দ্বিতীয় ফিফা অ্যাওয়ার্ড সব মিলিয়ে দারুণ একটি বছর ছিল।’



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/শামীম

No comments:

Post a Comment