Thursday, August 30, 2018

Shakib Al Hasan vs hajj

দলে সাকিব, এশিয়া কাপ খেলে অস্ত্রোপচার

শামীম হোসেন পাটোয়ারি : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-০৮-৩০ ৬:৫৩:৪৬ পিএম     ||     আপডেট: ২০১৮-০৮-৩০ ৭:১৫:০৫ পিএম
ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। বাঁহাতের কনিষ্ঠায় ব্যথা নিয়েই গত কিছুদিন ধরে খেলে আসছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করে ফেলার কথা বলেছিলেন সাকিব। কেননা আঙুলে ব্যথা তীব্র হয়ে উঠায় ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে হয় তাকে। চোট পুরোপুরি সারাতে অস্ত্রাপচার প্রয়োজন।

আগামী মাসেই আবুধাবিতে শুরু হবে এশিয়া কাপের আসর। এ ধরনের বড় টুর্নামেন্টে সাকিবের মতো তারকা যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ। তাই এশিয়া কাপ খেলে সাকিবের অস্ত্রোপচার চেয়েছিল বিসিবি। হজের সময় সাকিবের সঙ্গে এটা নিয়ে কথা বলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। কথা বলেছেন সাকিব দেশে ফেরার পরও। শেষপর্যন্ত দুজন একমত হওয়ায় এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের।

সাকিবের অস্ত্রোপচার ও এশিয়া কাপে খেলা নিয়ে বিসিবি প্রধান নাজমুল বলেন, ‘সাকিবের সঙ্গে আমার সর্বশেষ মদিনায় কথা হয়েছে। ওখানে যেটা বলল ও এশিয়া কাপ খেলেই সার্জারিটা করবে। আমি বলেছিলাম যদি সম্ভব হয় এশিয়া কাপ খেলে জিম্বাবুয়ের সময় করে। কারণ এশিয়া কাপ তো খুব চ্যালেঞ্জিং। আমি মনে করে শেষ যত এশিয়া কাপ খেলেছি এবারেরটা সবচেয়ে কঠিন হবে।’

আগামী মাসের ১৫ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে ৬ তারিখে  দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।



রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৮/শামীম

No comments:

Post a Comment