Thursday, August 30, 2018

Mod reach best in Europian foot ball info 2018

ইউরোপ-সেরাও মডরিচ

আবু হোসেন পরাগ : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-০৮-৩১ ৯:০৯:১৫ এএম     ||     আপডেট: ২০১৮-০৮-৩১ ৯:১৪:১০ এএম
উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে লুকা মডরিচ
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন। লুকা মডরিচ এবার হাতে তুললেন ইউরোপ-সেরার পুরস্কারও। ক্রিস্টিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের এই ক্রোয়াট মিডফিল্ডার।

গত মৌসুমে উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা রোনালদো এবারও পুরস্কার জয়ের লড়াইয়ে এগিয়ে ছিলেন। কিন্তু রোনালদোর মতো তিন শিরোপার অর্জন তো মডরিচেরও। বাড়তি কীর্তি ক্রোয়েশিয়াকে নিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলা। ব্যক্তিগত অর্জনের এই ব্যবধানই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিল।

বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে মডরিচের নাম ঘোষণা করা হয়। উয়েফার অঞ্চলগুলোতে ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারদের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারফরম্যান্স বিচার করে বর্ষসেরা নির্বাচন করা হয়।

উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিচ্ছে ২০১০ সাল থেকে। পুরস্কারটি সর্বোচ্চ তিনবার জিতেছেন রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার নিজের হাতে তুলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি জিতেছেন একবার করে।



রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৮/পরাগ

No comments:

Post a Comment