Sunday, August 26, 2018

national poet kazi nazrul islam - death anniversary

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবির কর্মসূচি

আবু বকর ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-০৮-২৬ ৭:২১:০৩ পিএম     ||     আপডেট: ২০১৮-০৮-২৬ ৭:২১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল (সোমবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সোমবার বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় কোরানখানি হবে। সকাল ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ জমায়েত হবেন। সেখান থেকে তারা সকাল সোয়া ৭টায় কবির সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে কবির সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৮/ইয়ামিন/রফিক

No comments:

Post a Comment