Tuesday, May 29, 2018

Cricket mashrafi and parliament

মাশরাফি নির্বাচন করবেন : পরিকল্পনামন্ত্রী

হাসিবুল ইসলাম : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৫-২৯ ৩:৪০:২৭ পিএম     ||     আপডেট: ২০১৮-০৫-২৯ ৩:৫৪:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন।

মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে একনেকের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মাশরাফি নির্বাচন করতে পারেন, করলে আপনারা ভোট দেবেন। তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন।

মাশরাফি কোন দল থেকে নির্বাচন করবেন- সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যেকোনো দল থেকে করতে পারেন’।

মাশরাফি যদি বিএনপি থেকে নির্বাচন করেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি বিএনপি থেকেও তিনি দাঁড়ান তারপরও তাকে সহায়তা করবেন। মাশরাফি ভালো মানুষ।

মন্ত্রী বলেন, ‘মাশরাফি বিপিএলে আমার দলের (বিপিএলে) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ।’

আরেক  প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না। খেলার মাঝে থেকেও নির্বাচন করা যায়।  যেমন আমিও করেছি। আমি তো এখনো খেলার মধ্যেও আছি।

তিনি বলেন, আমার ভোট ব্যংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেতো। আইসিসিতে খারাপ লোকগুলো এখন আর নেই, এটা আমাদের সবার বিজয়।

পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মাশরাফির।  নড়াইলের সন্তান মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজও করছেন। গত বছর ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৮/হাসিবুল/এনএ

No comments:

Post a Comment