Congratulations!!
এআইএসবির নতুন সভাপতি ইজাজুল, সাধারণ সম্পাদক রাকিবুল
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
প্রকাশ: ২০১৮-০৫-২৯ ৩:৩১:৫৭ পিএম || আপডেট: ২০১৮-০৫-২৯ ৩:৩১:৫৭ পিএম
![]() |
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস বাংলাদেশ (এআইএসবি) এর ২০১৮-২০১৯ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির তথ্যপ্রযুক্তি প্রধান ড. ইজাজুল হক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাকিবুল হক।
নতুন নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রকাশনা ও মেম্বারশিপ পরিচালক মো. শহীদুল ইসলাম ফকির (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং ইভেন্টস এবং এফিলিয়েশন পরিচালক মো. মোফাজ্জাল হোসেন (ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট)। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ড. মাহফুজ আশরাফ এআইএসবির সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।
অ্যাসোয়িশন ফর ইনফরমেশন সিস্টেমস বাংলাদেশ (এআইএসবি) হল অ্যাসোয়িশন ফর ইনফরমেশন সিস্টেমস (এআইএস) এর একটি স্থানীয় চ্যাপ্টার। এআইএস ইনফরমেশন সিস্টেমস পেশাদারদের বৃহত্তম অলাভজনক প্রতিষ্ঠান, যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল প্রতিষ্ঠান এবং ব্যক্তিজীবনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করা।
রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৮/ফিরোজ

No comments:
Post a Comment