Thursday, October 18, 2018

Ayun bachu bhai no more ...inna lilla...!!!!

we Pray for him.. since long years reltiuons during head of operation at Fantasy Kingdom, savar, Dhaka   

শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন

আরিফ সাওন : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১০-১৮ ১২:২৮:৩০ পিএম     ||     আপডেট: ২০১৮-১০-১৮ ৫:৪১:২৯ পিএম
বিনোদন ডেস্ক : আগামী শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর দাফন সম্পন্ন হবে। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন আইয়ুব বাচ্চুর ছোট ভাই ইরফান।

ইরফান বলেন, ‘আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর হাইকোর্ট মাজারের ওখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার চট্টগ্রামে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হবে। সবাই বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন।’

বর্তমানে স্কয়ার হাসপাতালে মরহুমের গোসল করানো হচ্ছে। তারপর হাসপাতালটির হিমঘরে লাশ সংরক্ষণ করা হবে। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর লাশ রাখা হবে বলেও জানান ইরফান। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে রংপুরে সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। বুধবার সকালে পুরো টিম ঢাকায় ফেরে। আজ সকালে আইয়ুব বাচ্চু অস্বস্তি বোধ করছিলেন। তড়িঘড়ি করে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। ১৯৭৮ সালে সংগীত জীবন শুরু করেন তিনি। ‘হারানো বিকেলের গল্প’ শিরোনামে গানে প্রথম কণ্ঠ দেন। ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী।

পড়ুন

রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/সাওন/শান্ত

বাচ্চুর হার্টের ৩০ শতাংশ কার্যক্ষমতা ছিল: হাসপাতাল কর্তৃপক্ষ

হাসান মাহামুদ : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১০-১৮ ১:০৮:৫৪ পিএম     ||     আপডেট: ২০১৮-১০-১৮ ৪:২৩:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম অগ্রপথিক, জনপ্রিয় ব্যান্ডদল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন। তার হার্টের কার্যক্ষমতা ছিল ৩০ শতাংশ।  সর্বশেষ তিনি গত সপ্তাহে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর আগে ২০০৯ সালে তিনি হার্টে রিং পরিয়েছিলেন।

আইয়ুব বাচ্চুর মৃত্যু সম্পর্কে স্কয়ার হাসপাতালের মুখপাত্র ডা. মো. নাজিম উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. মো. নাজিম উদ্দিন বলেন, ‘আইয়ুব বাচ্চুকে অসুস্থ অবস্থায় তার গাড়িচালক সকাল ৯টা ৪০মিনিটে স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন। তখনই আমরা ধারণা করেছিলাম যে তিনি হয়তো মারা গেছেন। কারণ তখনই তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। তবু আমাদের ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল তার দেখাশোনা করেন এবং সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।’

প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। চলো বদলে যাই, ফেরারি মন, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, বাংলাদেশসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।

সংগীতজগতে তিনি এবি নামে পরিচিত হলেও তার ডাকনাম ছিল রবিন। এ নামেও তিনি নব্বইয়ের দশকে একক এলবাম বের করেন। তার জীবনাবসানে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গণে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমেও তার স্মৃতিচারণ করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত অনুসারীরা।




রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/হাসান/সাইফ

আইয়ুব বাচ্চু মারা গেছেন

রাহাত সাইফুল : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১০-১৮ ১০:২৮:৫০ এএম     ||     আপডেট: ২০১৮-১০-১৮ ৪:০৮:৪৩ পিএম
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে স্কয়ার হাসাপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান।

বেলা সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, সকালে অচেতন অবস্থায় আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

২০০৯ সালে আইয়ুব বাচ্চুর হার্টে রিং পরানো হয়। ২০১২ সালের ২৭ নভেম্বর ফুসফুসে পানি জমার কারণে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হয়েছিলেন আইয়ুব বাচ্চু। এ ছাড়া হার্টের সমস্যার জন্য স্কয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতেন তিনি।

আইয়ুব বাচ্চুর পরিবার থেকে জানানো হয়, গত মঙ্গলবার রাতে রংপুরে সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। বুধবার সকালে পুরো টিম ঢাকায় ফেরে। আজ সকালে আইয়ুব বাচ্চু অস্বস্তি বোধ করছিলেন। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। তিনি ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে সংগীত জীবন শুরু করেন তিনি। তার কন্ঠ দেওয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’।

এ ছাড়া জনপ্রিয় গান ‘এক আকাশ তারা’ ‘কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সেই তুমি কেন অচেনা হলে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’। তার একক অ্যালবাম রক্তগোলাপ, ময়না, কষ্ট, সময়, একা, প্রেম তুমি কি, দুটি মন, কাফেলা, রিমঝিম বৃষ্টি, বলিনি কখনো, জীবনের গল্প।
পড়ুন

রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/রাহাত/ইভা

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

হাসান মাহামুদ : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১০-১৮ ১২:১৯:৪০ পিএম     ||     আপডেট: ২০১৮-১০-১৮ ৩:১০:৩৫ পিএম
সচিবালয় প্রতিবেদক : ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আলাদা এক শোকবার্তায় আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে আজ সকালে তিনি মারা যান।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/হাসান/ইভা

মানসিকভাবে আমি আসলে ঠিক নেই’

আমিনুল ইসলাম শান্ত : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১০-১৮ ১১:৩২:৪৫ এএম     ||     আপডেট: ২০১৮-১০-১৮ ৫:৪৩:৩৪ পিএম
কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চু
বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে গেছেন ব্যান্ডসংগীতের কিংবদন্তি আয়ুব বাচ্চু। হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সংগীতাঙ্গনের অনেকে হাসপাতালে ভিড় করছেন।

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে রাইজিংবিডিকে তিনি বলেন, ‘খবরটা আমি শুনেছি। গত পরশু দিন ও (বাচ্চু) রংপুরে ছিল। এর মধ্যে ওর সঙ্গে আমার কথাও হয়নি। এদিকে ওর মুঠো ফোনও বন্ধ পাচ্ছি। কার সঙ্গে যে যোগাযোগ করব বুঝতেছি না। মানসিকভাবে আমি আসলে ঠিক নেই। আমি পরে কথা বলবনি, হ্যাঁ।’

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে রংপুরে সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। বুধবার সকালে পুরো টিম ঢাকায় ফেরে। আজ সকালে আইয়ুব বাচ্চু অস্বস্তি বোধ করছিলেন। তড়িঘড়ি করে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। ১৯৭৮ সালে সংগীত জীবন শুরু করেন তিনি। ‘হারানো বিকেলের গল্প’ শিরোনামে গানে প্রথম কণ্ঠ দেন। ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী।

আয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় গানগুলো হলো-‘এক আকাশ তারা’, ‘কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সেই তুমি কেন অচেনা হলে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’ প্রভৃতি। তার একক অ্যালবাম ‘রক্তগোলাপ’, ‘ময়না’, ‘কষ্ট’, ‘সময়’, ‘একা’, ‘প্রেম তুমি কি’, ‘দুটি মন’, ‘কাফেলা’, ‘রিমঝিম বৃষ্টি’, ‘বলিনি কখনো’, ‘জীবনের গল্প’।




রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/শান্ত

No comments:

Post a Comment