Saturday, July 28, 2018

560 mosque- build record in Bangladesh

‘একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ বিরল দৃষ্টান্ত’

মোহাম্মদ নঈমুদ্দীন : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-০৭-২৭ ৭:০৬:৫০ পিএম     ||     আপডেট: ২০১৮-০৭-২৭ ৭:০৬:৫০ পিএম
জ্যেষ্ঠ প্রতিবেদক : ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে একসাথে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ এক বিরল দৃষ্টান্ত। ইসলামের ইতিহাসে কোনো সরকারপ্রধান একসাথে এতগুলো মসজিদ নির্মাণ করেননি।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও সভাকক্ষে ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সারা দেশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইসলামের প্রতি গভীর ভালবাসার নিদর্শন। নিজে ধর্মপ্রাণ হওয়ায় একসাথে এতগুলো মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

মসজিদ নির্মাণের বর্তমান অবস্থা তুলে ধরে আনিছুর রহমান বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা একটি করে ৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য জমি নির্বাচনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পর্যায়ে ৯টি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এগুলোর দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। আগামী ডিসেম্বর নাগাদ আরো প্রায় ৩০০ মসজিদের নির্মাণ শুরু করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় ৫৬০ মডেল মসজিদের প্রকল্প পরিচালক মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকসহ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সামীম মোহাম্মদ আফজাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ এবং সারা দেশে একযোগে ১০১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা সমকালীন বিশ্বে এক বিরল ঘটনা।

তিনি আরো বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে দারুল আরকাম মাদ্রাসায় ১০১০ জন কওমি আলেমকে নিয়োগ দেওয়া হয়েছে। আরো ১০১০ জন কওমি আলেম নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৮/নঈমুদ্দীন/রফিক

No comments:

Post a Comment